১৮ জানুয়ারি জুলাই বিপ্লবের চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করতে কক্সবাজারে আসবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি শহীদ ওয়াসিমের কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করবেন এবং রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেবেন।
কবর জিয়ারতের পর তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের খোঁজখবর নেবেন। তারেক রহমান বলেছেন, জুলাই বিপ্লবের শহীদদের আত্মত্যাগ বৃথা যাবে না, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তাদের ত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে।
এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। কক্সবাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।







