দীর্ঘ প্রায় দুই দশক পর দলের প্রধান হিসেবে চট্টগ্রামে এসেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
বিমানবন্দর থেকে লাল-সবুজ রঙের বুলেটপ্রুফ বাসেনি নগরীর স্টেডিয়াম এলাকায় অবস্থিত র্যাডিসন ব্লু হোটেলে যান। পথে বিভিন্ন ওয়ার্ড ও থানার নেতা-কর্মীরা স্লোগানের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান।
দলীয় সূত্র জানায়, রাতে তিনি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করবেন।
তারেক রহমানের সফরকে কেন্দ্র করে চট্টগ্রাম নগরীতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। মহাসমাবেশ উপলক্ষে পলোগ্রাউন্ড মাঠে বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়েছে এবং নগরীতে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
এদিকে শনিবার রাত ৯টায় সিএমপি কমিশনার হাসিব আজিজ মহাসমাবেশস্থল পরিদর্শন করেন।







