দৈনিক বার্তা

Bangladesh's Voice of Truth · Since 1992

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ

চট্টগ্রাম প্রতিনিধি:
দেশের গণতান্ত্রিক আন্দোলনের অগ্রদূত ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় চট্টগ্রামে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে দেশ ও জাতির সার্বিক উন্নয়ন, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি শীতার্ত অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

কর্মসূচিটির আয়োজন করেন আলিফ উদ্দিন রুবেল—সাবেক সহ-সভাপতি, চট্টগ্রাম মহানগর ছাত্রদল ও সংগঠক, চট্টগ্রাম মহানগর যুবদল। এ সময় তিনি বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করেছেন। তাঁর অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে। এই দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণের মাধ্যমে আমরা তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং অসহায় মানুষের পাশে থাকার বার্তা দিচ্ছি।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৮ নম্বর শোলকবহর ওয়ার্ড বিএনপি নেতা মোঃ সরোয়ার, চট্টগ্রাম মহানগর যুবদলের নেতা মোঃ জাবেদ, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ মুন্না, সরকারি আশেকানা আউলিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইব্রাহিম হোসেন সাজ্জাদ, ছাত্রদল নেতা সাকিবসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

দোয়া ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

সম্পর্কিত সংবাদ