দৈনিক বার্তা

Bangladesh's Voice of Truth · Since 1992

আওয়ামী ফ্যাসিস্ট আমলে গুম-নির্যাতিত পরিবারের সঙ্গে তারেক রহমান, অনুষ্ঠানে উপস্থিত বাঁশখালীর কৃতি সন্তান মফিজুর রহমান আশিক

নিউজ:
আওয়ামী ফ্যাসিস্ট শাসনামলে গুম ও নির্যাতনের শিকার পরিবারগুলোর সঙ্গে সংহতি প্রকাশ করে এক মানবিক ও প্রতিবাদী অনুষ্ঠানে অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে তিনি গুম ও রাজনৈতিক নির্যাতনের ভয়াবহ অভিজ্ঞতা তুলে ধরেন এবং এসব ঘটনার আন্তর্জাতিক তদন্ত ও বিচার দাবি করেন।

তারেক রহমান বলেন, “গুম-খুন ও নির্যাতনের মাধ্যমে ভয় সৃষ্টি করে একটি ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। কিন্তু নির্যাতিত পরিবারগুলোর কান্না আর প্রতিবাদই প্রমাণ করে—এই দমননীতি কখনোই জনগণের কণ্ঠ রোধ করতে পারে না।”

অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কৃতি সন্তান, বিএনপির কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক। তিনি নিজেও আওয়ামী শাসনামলে দু’বার গুমের শিকার হন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে আশিক বলেন, “আমি ব্যক্তিগতভাবে গুমের ভয়াবহতা অনুভব করেছি। এটি শুধু একজন ব্যক্তির নয়, একটি পরিবারের, একটি সমাজের ওপর দীর্ঘমেয়াদি ক্ষত সৃষ্টি করে।”

তিনি আরও বলেন, “আজ এই প্ল্যাটফর্ম থেকে আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—গুম, নির্যাতন ও দমন-পীড়নের রাজনীতি আর চলতে দেওয়া হবে না। এসব অপরাধের বিচার একদিন অবশ্যই হবে।”

অনুষ্ঠানে গুম-নির্যাতিত পরিবারের সদস্যরা তাদের কষ্টের কথা তুলে ধরেন। তারা নিখোঁজ স্বজনদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে বলেন, এখনো অনেক পরিবার অনিশ্চয়তা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে।

অনুষ্ঠান শেষে গুম ও রাজনৈতিক নির্যাতনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন জোরদার করার আহ্বান জানানো হয়। এই সময় আর ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য আবুল কালাম আজাদ।

সম্পর্কিত সংবাদ