দৈনিক বার্তা

Bangladesh's Voice of Truth · Since 1992

কক্সবাজার সফরে পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন করলেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার সফরকালে পরিচ্ছন্নতা ও পরিবেশ সচেতনতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন। পর্যটন নগরী কক্সবাজারের সমুদ্র সৈকত ও আশপাশের এলাকায় অবস্থানকালে তিনি নিজে থেকেই পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।

সফরের একপর্যায়ে মেয়র ডা. শাহাদাত হোসেন সমুদ্র সৈকতে ময়লা আবর্জনা নির্দিষ্ট স্থানে ফেলেন এবং তার সঙ্গে থাকা ব্যক্তিবর্গকেও পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে নির্দেশনা দেন। একজন জনপ্রতিনিধি হিসেবে তার এই দায়িত্বশীল আচরণ উপস্থিত সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এসময় তিনি বলেন, “কক্সবাজার শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি আমাদের দেশের গর্ব। এই গর্ব রক্ষা করতে হলে পরিচ্ছন্নতা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।” তিনি পর্যটক ও স্থানীয়দের প্লাস্টিক ও পলিথিন ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান।

সিটি মেয়রের এমন উদ্যোগ সামাজিক যোগাযোগমাধ্যমেও ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই মনে করছেন, শীর্ষ পর্যায়ের জনপ্রতিনিধিদের এ ধরনের বাস্তব উদ্যোগই দেশের সর্বস্তরে পরিচ্ছন্নতা আন্দোলনকে আরও বেগবান করবে।

পরিচ্ছন্ন নগর ও সুস্থ পরিবেশ গঠনে ডা. শাহাদাত হোসেনের এই দৃষ্টান্তমূলক ভূমিকা জনসাধারণের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

সম্পর্কিত সংবাদ