দৈনিক বার্তা

Bangladesh's Voice of Truth · Since 1992

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৬

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরীর শীতার্ত পরিচ্ছন্ন কর্মীদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। তীব্র শীতের এই সময়ে নগর পরিচ্ছন্ন রাখতে নিরলসভাবে কাজ করে যাওয়া পরিচ্ছন্ন কর্মীদের পাশে দাঁড়ানো এবং তাদের কর্মস্পৃহা ও মনোবল বৃদ্ধির লক্ষ্যে এই মানবিক কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির আওতায় চসিকের বিভিন্ন ওয়ার্ডে কর্মরত শত শত পরিচ্ছন্ন কর্মীর হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। এ সময় কম্বল, জ্যাকেটসহ প্রয়োজনীয় শীতবস্ত্র বিতরণ করা হয়, যাতে শীতের কষ্ট কিছুটা লাঘব হয় এবং তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারেন।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশন মাননীয় মেয়র  বলেন, পরিচ্ছন্ন কর্মীরাই নগরীর নীরব সৈনিক। দিন-রাত পরিশ্রম করে তারা নগরবাসীর সুস্বাস্থ্য ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করছেন। অথচ সমাজে তারা অনেক সময় অবহেলিত থাকেন। শীত মৌসুমে তাদের কষ্ট আরও বেড়ে যায়। এই বাস্তবতা বিবেচনায় নিয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়মিতভাবে তাদের কল্যাণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে।

চসিক কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্ন কর্মীদের জীবনমান উন্নয়ন ও কর্মপরিবেশ আরও মানবিক করতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও কল্যাণমূলক কর্মসূচি অব্যাহত থাকবে। শুধু শীতবস্ত্র বিতরণ নয়, তাদের স্বাস্থ্যসেবা, নিরাপত্তা সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধিতেও সিটি কর্পোরেশন গুরুত্ব দিচ্ছে।

শীতবস্ত্র পেয়ে পরিচ্ছন্ন কর্মীরা সন্তোষ প্রকাশ করে বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের এই উদ্যোগ তাদের জন্য অনেক বড় সহায়তা। এতে শীতের কষ্ট যেমন কমবে, তেমনি কাজ করার মনোবলও বেড়ে যাবে।

এ ধরনের মানবিক উদ্যোগ নগর পরিচালনায় সামাজিক দায়িত্ববোধ ও শ্রমজীবী মানুষের প্রতি সম্মান প্রদর্শনের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

সম্পর্কিত সংবাদ