দৈনিক বার্তা

Bangladesh's Voice of Truth · Since 1992

বৈষমযবিরোধী আন্দোলনের তিন শতাদিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্তত তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথবাজার জেলা বিএনপি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে জেলার বৈছাআ প্রধান সমন্বয়ক ও মুখপাত্রের নেতৃত্বে এসব নেতাকর্মীরা বিএনপিতে যোগ দেন।

সদ্য যোগদানকৃত নেতাকর্মীদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী সানসিলা জেবরীন প্রিয়াঙ্কা। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর সদর থানা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী, সদস্যসচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের সভাপতি হাসেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল প্রমুখ।

বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুহাদ তুহিন সাংবাদিকদের বলেন, ‘২০২৪ সালের যে আন্দোলনটা ছিল, সেটা আমাদের অধিকার আদায়ের আন্দোলন ছিল। নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন আমরা দেখে ছিলাম। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে থাকাকালে আমরা যথাসাধ্য চেষ্টা করেছি।

কিন্তু বাস্তবায়ন করতে পারিনি। তাই আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিল, সেটা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই পারবেন। তাই আজকে আমরা শেরপুর জেলার প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করলাম।’

সম্পর্কিত সংবাদ