চট্টগ্রামের বাঁশখালীতে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিকের নির্দেশে শীতার্ত ও দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রোববার ৬ জানুয়ারি ২০২৬ বিকেলে বাঁশখালীর বিভিন্ন এলাকায় এ মানবিক কর্মসূচি পালন করা হয়। প্রচণ্ড শীতে কষ্টে থাকা অসহায় মানুষের হাতে সরাসরি কম্বল তুলে দেন ছাত্রদলের নেতাকর্মীরা।
কম্বল বিতরণকালে কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য এ.কে আজাদ বলেন , “শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ছাত্রদল সবসময় মানবিক কাজের মাধ্যমে মানুষের পাশে থাকার চেষ্টা করে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।”
এ সময় বাঁশখালী উপজেলা ছাত্রদল ও স্থানীয় ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে এলাকার শীতার্ত মানুষ ছাত্রদলের এই উদ্যোগকে সাধুবাদ জানান।
স্থানীয়রা বলেন, শীতের এই সময়ে ছাত্রদলের এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছে।







