গ্রামের অনেক মানুষ আজও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। বিশেষ করে দরিদ্র পরিবারগুলোর জন্য চিকিৎসা ব্যয় অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়।
আমাদের ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা কার্যক্রমের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলে বিনামূল্যে চিকিৎসা, স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ বিতরণ করা হচ্ছে। গত এক বছরে আমরা হাজারো মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সক্ষম হয়েছি।
একটি সুস্থ সমাজ গড়তে হলে স্বাস্থ্যসেবাকে সবার জন্য সহজলভ্য করতে হবে। সেই লক্ষ্যেই আমাদের নিরন্তর প্রচেষ্টা।





