খাওয়ার পর মিষ্টিমুখ করা কি সুন্নত?

প্রশ্ন : অনেকে বলে, খাওয়ার পর মিষ্টি বা মিষ্টিজাতীয় খাবার বা ফল খাওয়া সুন্নত। কথাটি কি সঠিক?

(নাজমুল, চট্টগ্রাম)

উত্তর : রাসুল (সা.) মধু, হালুয়া বা মিষ্টিজাতীয় দ্রব্যকে অধিক পছন্দ করতেন বলে হাদিস শরিফে পাওয়া যায়। তবে খাওয়ার শেষে মিষ্টি বা মিষ্টিজাতীয় দ্রব্য খাওয়া সুন্নত তার প্রমাণ পাওয়া যায় না। (বুখারি, হাদিস : ৫৪৩১, ফাতাওয়ায়ে মাহমুদিয়া : ১৪/৪১৪,৪১৫, ফাতাওয়ায়ে ফকীহুল মিল্লাত : ১১/৩৬৮)