১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

লোহাগাড়ায় কর্মরত সাংবাদিকদের নূরে ইয়াসমিন ফাতিমা’র মতবিনিময়

লোহাগাড়া থেকে মোঃ ইউসুফ : লোহাগাড়া উপজেলার কর্মরত সাংবাদিকদের সহিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের ব্যবস্থাপক ছিলেন নোমান গ্রুপ-এর চেয়ারম্যান নুরুল ইসলামের সুযোগ্য কন্যা সাদ গ্রুপের ডিএমডি ও শিল্পোদ্যোক্তা নূরে ইয়াসমিন ফাতিমা। গত ১২ ডিসেম্বর দুপুর আনুমাণিক ১২ টায় উপজেলার আধুনগর নুরুল ইসলাম মঞ্জিলে এ মতবিনিময় সভার আয়োজন করেন তিনি। সাদ গ্রুপের ডিএমডি নূরে ইয়াসমিন ফাতিমা বলেন, সাংবাদিকেরা সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতির দর্পন। সমাজ, পরিবেশ ও জাতি বিনির্মাণে সাংবাদিকদের ভূমিকা অপরসীম। অপরাধ ও দূর্নীতিমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের বিকল্প নেই। তাই, অভাব, সমস্যা ও সম্ভবনা নিয়ে সাংবাদিকেরা তাঁদের লেখনী শক্তির মাধ্যমে আমূল পরিবর্তন ঘটাতে পারেন। সাংবাদিক জাহেদুল ইসলামের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নোমান গ্রুপের ভাইস চেয়ারম্যান সৈয়দা সুফিয়া খাতুন, লোহাগাড়ায় কর্তরত সাংবাদিকদের মধ্যে লোহাগাড়া প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, লোহাগাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল খালেক, প্রেস ক্লাব অপর গ্রুপের সাধারণ সম্পাদক কাইছার হামিদ, লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি রকসি সিকদার, আধুনগর ইউপি চেয়ারম্যান আলহাজ¦ মুহাম্মদ নাজিম উদ্দীন প্রমুখ।