সুন্দরগঞ্জে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরের গণসংবর্ধনা

২৯ গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরকে উপজেলার কাপাসিয়া ইউনিয়নে গণসংবর্ধনা।
গতকাল শনিবার বিকালে বাংলাদেশ আওয়ামী লীগ, কাপাসিয়া ইউনিয়ন শাখার আয়োজনে মাননীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর (এমপিকে) গণসংবর্ধনা দেয়া হয়।
পরে কাপাসিয়া ইউপির পুটিমারি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, কচিম মাজার এলাকায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুন্দরগঞ্জের মাটি ও মানুষের নেত্রী, উপজেলা আ”লীগের সংগ্রামী সভাপতি, বিশিষ্ট শিল্পপতি মিসেস আফরুজা বারী।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আ”লীগের সিনিয়র সহ-সভাপতি আলম ডাক্তার, যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল আলম রেজা, সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা আ”লীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মী।
প্রধান অতিথির বক্তব্যে মিসেস আফরুজা বারী বলেন, উপজেলাবাসীর সুখে দুখে নিরলস কাজ করে যাবেন আমার মেয়ে আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর।